দেশে ভোটার ১২ কোটি ৭৬ লাখ

ইসির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৯৬ লাখ, ২০১৮ সালের একাদশ নির্বাচনে ১০ কোটি ৪১ লাখ এবং ২০১৪ সালের নির্বাচনে ভোটার ছিল ৯ কোটি ১১ লাখ।

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

রবিবার (২ নভেম্বর) নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার হালনাগাদ কার্যক্রমে নতুনভাবে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন যুক্ত হয়েছেন। আপত্তি-নিষ্পত্তি শেষে ১৮ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

বর্তমানে দেশে পুরুষ ভোটার নারীর তুলনায় ১৯ লাখ ৯ হাজার ৬১০ জন বেশি। এর আগে ৩১ আগস্ট পর্যন্ত ইসির হিসাব অনুযায়ী ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন।

ইসি সচিব জানান, চলতি বছরের ২ মার্চ পর্যন্ত দেশে ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। পরে ৩০ জুন পর্যন্ত নিবন্ধিত ভোটারদের অন্তর্ভুক্ত করে ১০ আগস্ট প্রকাশিত সম্পূরক খসড়া তালিকায় আরও ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন যুক্ত হয়েছিলেন। এর মধ্যে ১৮ লাখ ৭০ হাজার ২০৩ জন পুরুষ, ২৭ লাখ ৭৬২ জন নারী এবং ২৫১ জন তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন।

একই সময়ে ভোটার তালিকা থেকে বাদ পড়েন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন এর মধ্যে ১২ লাখ ২৪ হাজার ৯০২ জন পুরুষ, ৯ লাখ ৭ হাজার ৬৬৭ জন নারী এবং ২২ জন তৃতীয় লিঙ্গের ভোটার।

ইসির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৯৬ লাখ, ২০১৮ সালের একাদশ নির্বাচনে ১০ কোটি ৪১ লাখ এবং ২০১৪ সালের নির্বাচনে ভোটার ছিল ৯ কোটি ১১ লাখ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *