দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জপ্রতিনিধি :

1 Min Read

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে কবির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কবির ওই গ্রামের নুর আলীর পুত্র।

স্থানীয়রা জানান, স্থানীয় সোনাপুর গ্রামের তেরা মিয়ার ছেলে সিকন্দর আলী ও নুর আলীর পুত্র কবির উদ্দিনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল দীর্ঘদিনের।

এরই জের ধরে বুধবার দুপুরে দু”পক্ষের তুমুল সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে অপর পক্ষের কবির উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান।

এতে আহত হয়েছেন আরো কয়েকজন। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এখন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *