নারীর অংশগ্রহণ নিশ্চিত করে গঠনতন্ত্র পাস, ইসিতে যাচ্ছে এনসিপি

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ২২ জুন নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করবে। শুক্রবার (২০ জুন) অনুষ্ঠিত দলীয় সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্র অনুমোদনের পর এ তথ্য জানানো হয়।

অনুমোদিত খসড়া গঠনতন্ত্র অনুযায়ী, এনসিপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন দলের কাউন্সিলের মাধ্যমে। তবে কেউ পরপর দুইবারের বেশি এসব পদে দায়িত্ব পালন করতে পারবেন না।

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা হিসেবে থাকবে ১৫ সদস্যের ‘পলিটিক্যাল কাউন্সিল’। সভাপতি ও সাধারণ সম্পাদক এই কাউন্সিলের সদস্য হবেন পদাধিকারবলে। তাদের সঙ্গে আরও থাকবেন তাদের মনোনীত দুইজন সদস্য। বাকি ১১ জন সদস্য নির্বাচন করা হবে, যাদের মধ্যে কমপক্ষে ৩ জন নারী সদস্য থাকতে হবে।

গঠনতন্ত্রে আরও বলা হয়েছে, দলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে তিন বছর। নির্ধারিত মেয়াদ শেষে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল অধিবেশন আয়োজন করতে হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *