ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব কন্যাসন্তানের বাবা হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এই সুখবরটি ঘোষণা করেন।
অপূর্ব জানান, তার কন্যার নাম রাখা হয়েছে আনায়া ফারুক। নিউ ইয়র্কের বেলাভ্যু হাসপাতালে তার স্ত্রী শাম্মা দেওয়ান কন্যাসন্তান জন্ম দেন। অভিনেতা স্ট্যাটাসে লিখেছেন, “আলহামদুলিল্লাহ! আমরা আনন্দ ও কৃতজ্ঞতায় ফেটে পড়ছি আমাদের সুন্দরী কন্যার আগমনের খবর জানাতে। পৃথিবীতে স্বাগতম, প্রিয় আনায়া!”
তিনি আরও সকলের কাছে দোয়া চেয়ে লিখেছেন, “আমাদের ছোট্ট রাজকন্যাকে সবসময় আপনার প্রার্থনায় রাখুন। আমাদের ওপর আপনার অবিরাম ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।”
পরিবার সূত্রে জানা যায়, অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এসময় অপূর্বও সেখানে অবস্থান করছিলেন। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছেন।
