পদ্মশ্রী পেলেন ভারতের স্পিন কিং রবিচন্দ্রন অশ্বিন

1 Min Read

ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার (২৭ এপ্রিল) দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকে এ সম্মান গ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে অশ্বিনের নাম ঘোষণা করা হয়েছিল ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রীর জন্য।

৭৬৫ উইকেট ও ৬টি টেস্ট সেঞ্চুরির মালিক

অশ্বিনের ক্যারিয়ারে রয়েছে ৭৬৫ আন্তর্জাতিক উইকেট ও ব্যাট হাতে ছয়টি টেস্ট সেঞ্চুরি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে খেলেছেন ২৮৭টি আন্তর্জাতিক ম্যাচ। ২০২৪ সালের ডিসেম্বরে মেলবোর্নে ‘বক্সিং ডে টেস্ট’-এর পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে।

২০২০ সালের পর প্রথম ক্রিকেটার হিসেবে পেলেন পদ্মশ্রী

২০২০ সালে জহির খানের পর এই প্রথম কোনো ভারতীয় ক্রিকেটার হিসেবে পদ্মশ্রী পেলেন অশ্বিন। তার আগে বিরাট কোহলি, গৌতম গম্ভীর, যুবরাজ সিং ও মিতালি রাজ পেয়েছিলেন এই সম্মাননা। ক্রীড়াক্ষেত্রে এ বছর পদ্ম সম্মান পাওয়া অন্যদের মধ্যে আছেন সদ্য অবসর নেওয়া হকি গোলকিপার পি. আর. শ্রীজেশ, যিনি পেয়েছেন পদ্মভূষণ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *