পাবনায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ দুই শিক্ষার্থী নিহত

পাবনা প্রতিনিধি :

1 Min Read

পাবনা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ দুই স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে পাবনা–নগরবাড়ি মহাসড়কের বাঙ্গাবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ভ্যানচালক আকরাম হোসেন এবং পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাসমিয়া আক্তার (চতুর্থ শ্রেণি) ও আবু তোহা (পঞ্চম শ্রেণি) ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুই শিক্ষার্থীকে নিয়ে ভ্যানটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় পাবনামুখী বাঁশবোঝাই একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দিলে সেটি ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *