বগুড়ায় জামায়াত-শিবির ও আওয়ামী লীগের শতাধিক কর্মীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

বগুড়ার শিবগঞ্জে জামায়াত-শিবির ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মীসভায় এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জামায়াতের সদস্য জুয়েল রানা ও সাবেক শিবির নেতা রেদোয়ান আহম্মেদ বাবুর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিএনপির পতাকাতলে আসেন। তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, এটি কেবল একটি যোগদান নয়, এটি স্বৈরাচার ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতীক। বিএনপি এখন দেশের মানুষের একমাত্র ভরসা—ধানের শীষই এই জাতির মুক্তির প্রতীক।

নবাগত নেতাকর্মীরা বিএনপির প্রতি আস্থা ও নিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

এদিন সভায় সাবেক ইউপি সদস্য শাহানা বেগমের নেতৃত্বেও বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *