গ্রামীণফোন পেল ৭০০ মেগাহার্জ স্পেকট্রাম বরাদ্দ

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী গ্রামীণফোন প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ ব্যান্ডে ১০ মেগাহার্জ স্পেকট্রাম বরাদ্দ পেয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সব নিয়ন্ত্রক শর্ত পূরণের পর ১৩ বছরের জন্য এই স্পেকট্রাম বরাদ্দ দিয়েছে।

গ্রামীণফোন জানিয়েছে, স্পেকট্রাম বরাদ্দের মাধ্যমে প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব খাতে প্রায় ২,২০০ কোটি টাকা অবদান রাখবে। এছাড়াও, এটি দেশের বিস্তীর্ণ এলাকায় নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৭০০ মেগাহার্জের লো-ব্যান্ড স্পেকট্রামের সুবিধা হল কম সংখ্যক বেস স্টেশন ব্যবহার করেও বৃহৎ এলাকার মোবাইল নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত করা সম্ভব। ফলে শহরের ইনডোর এলাকা থেকে শুরু করে গ্রামীণ, উপকূলীয় এবং দুর্গম অঞ্চলেও নেটওয়ার্কের গুণগত মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *