বাংলাদেশের প্রথম স্মার্ট পার্কিং অভিজ্ঞতা দিবে ‘ইয়েস পার্কিং’

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

বাংলাদেশ সামরিক জাদুঘরে এখন থেকে দর্শনার্থীরা পার্কিং নিয়ে ঝামেলা ছাড়াই আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ইয়েস পার্কিং ব্যবহার করতে পারবেন। এই অ্যাপভিত্তিক সেবা গাড়ি পার্কিংয়ের জন্য অনলাইন বুকিং, রিয়েল টাইম আপডেট এবং সহজ নেভিগেশন সুবিধা দিচ্ছে।

অ্যাপের মাধ্যমে শুধু জাদুঘরের দর্শকই নয়, আশপাশের অন্য স্থানের চালকরাও নিরাপদে গাড়ি বা মোটরসাইকেল পার্ক করতে পারবেন। রিয়েল টাইম তথ্য ও ব্যবহারবান্ধব নেভিগেশন সুবিধার কারণে দর্শনার্থীরা নিরবচ্ছিন্ন ও সুশৃঙ্খল পার্কিং অভিজ্ঞতা পাবেন।

পার্কিং পরিষেবাটি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সকাল ৮:৩০ থেকে রাত ১০টা পর্যন্ত এবং শুক্রবার দুপুর ২:৩০ থেকে রাত ১০টা পর্যন্ত উপলব্ধ থাকবে। প্রতি বুধবার জাদুঘর বন্ধ থাকায় পার্কিংও বন্ধ থাকবে। পার্কিং চার্জ নির্ধারণ করা হয়েছে: বাইক ৩০ টাকা, কার ৫০ টাকা, এবং এমপিভি, এসইউভি ও অন্যান্য বড় যানবাহন ১০০ টাকা।

বি-ট্র্যাক সল্যুশন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর সিদ্দিকী জানান, ইয়েস পার্কিং দর্শনার্থীদের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করবে। এটি শুধুমাত্র জাদুঘরের দর্শকের জন্য নয়, পার্শ্ববর্তী যাতায়াতকারীর জন্যও সুবিধা নিশ্চিত করবে। স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে আমরা নাগরিকদের দৈনন্দিন জীবন আরও সহজ করতে চাই।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *