ফেনী সীমান্তে ফের কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনী প্রতিনিধি :

1 Min Read

ফেনী সীমান্তে ফের কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার (২৭ অক্টোবর) ভোরে ফেনীর বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের টহলদল পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট, চশমা ও ওষুধসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত মালামাল স্থানীয় কাস্টমস অফিসে জমার প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এর আগে, গত শুক্রবার (২৪ অক্টোবর) রাতে ফেনী সীমান্তে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি, পোশাক ও গরু জব্দ করেছিল বিজিবি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *