বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ইলন মাস্কের স্টারলিংক

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (২০ মে) সকালে প্রতিষ্ঠানটির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করা হয়।

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে দুটি প্যাকেজ চালু করেছে—স্টারলিংক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট, যেগুলোর মাসিক খরচ যথাক্রমে ৬ হাজার ও ৪ হাজার ২০০ টাকা। তবে গ্রাহকদের সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীন ৪৭ হাজার টাকা গুণতে হবে। এ সেবায় কোনো ডেটা বা গতি সীমা নেই এবং সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতির ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, সোমবার স্টারলিংক কর্তৃপক্ষ ফোনে তাকে বিষয়টি জানায় এবং মঙ্গলবার এক্স হ্যান্ডেলেও তা প্রকাশ করা হয়।

তিনি বলেন, গ্রাহকরা আজ থেকেই সেবা নিতে পারবেন এবং এটি দেশের দুর্গম এলাকাগুলোতে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে ২৯ এপ্রিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডকে নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স ও রেডিও কমিউনিকেশন অ্যাপারেটাস লাইসেন্স প্রদান করে।

এই লাইসেন্সের মাধ্যমে তারা স্যাটেলাইটের মাধ্যমে দেশে বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা দিতে পারবে এবং বেতার তরঙ্গ ব্যবহারের অনুমতি পাবে। প্রতিষ্ঠানটিকে ১০ বছরের জন্য এই লাইসেন্স দেওয়া হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *