বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার

1 Min Read
ইমরান হায়দার।

বাংলাদেশে পাকিস্তানের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত হচ্ছেন ইমরান হায়দার। তিনি বর্তমান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হচ্ছেন।

মঙ্গলবার (১৭ জুন) ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। ইমরান হায়দার বর্তমানে মিয়ানমারে পাকিস্তানের হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন।

সৈয়দ আহমেদ মারুফ ২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন। তবে চলতি বছরের মে মাসে হঠাৎ দুই সপ্তাহের ছুটিতে ঢাকা ত্যাগ করেন তিনি। এ নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন দেখা দেয়।

তবে ছুটি নেওয়ার আগে ঢাকায় পাকিস্তান হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জানিয়েছিল, সৈয়দ মারুফ ছুটি শেষে আবারো দায়িত্বে ফিরে আসবেন। বাস্তবে তা আর ঘটছে না। তাঁর পরিবর্তে এবার নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ইমরান হায়দার।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *