বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে অভিনন্দন বার্তা বিনিময়

বিশেষ প্রতিনিধি :

1 Min Read
প্রধান উপদেষ্টা - ফাইল ছবি

বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শনিবার একে অপরের সঙ্গে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন।

অভিনন্দন বার্তায় ড. মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের এই ৫০ বছরে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। তিনি বলেন, এই সম্পর্ক স্থিতিশীলভাবে বিকশিত হয়েছে এবং সহযোগিতার মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য এসেছে যা উদযাপনের যোগ্য। পাশাপাশি, বাংলাদেশ ভবিষ্যতে দুই দেশের মধ্যে সামগ্রিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বার্তায় বলেন, চীন বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি ৫০তম বার্ষিকীকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সহযোগিতা, বিভিন্ন ক্ষেত্রে যৌথ কার্যক্রম এবং সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি ত্বরান্বিত করতে প্রস্তুত থাকার কথা উল্লেখ করেন।

দুই দেশের এই বার্তালাপ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *