বানারীপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

মোঘল সুমন শাফকাত, বানারীপাড়া:

1 Min Read

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বানারীপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্বরে র‍্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আঃ রহমান সন্যমত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন শাহিন।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিঞা, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোকাম্মেল হোসেন মোজাম্মেল, পৌর জামায়তের আমির মোঃ কাওসার হোসেন, প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস শেখ এবং সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম বক্তব্য রাখেন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল মল্লিক, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল আলম মিঠু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত (শুভ), সাংগঠনিক সম্পাদক সৈয়দ পলাশ, সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।

বক্তারা যুবসমাজের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও জাতির গঠনে তাদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তরুণ প্রজন্মকে শিক্ষা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে জাতীয় উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *