বানারীপাড়ায় জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত

মোঘল সুমন শাফকাত, বানারীপাড়া:

2 Min Read

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরউত্তম) -এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বরিশালের বানারীপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন) বিকেলে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া-মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ আলম মিঞা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এস. শরফুদ্দিন আহমেদ সান্টু।

প্রায় চার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এ মিলাদ মাহফিল সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা, পৌর বিএনপির আহ্বায়ক আহসান কবির নান্না হাওলাদার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ হাওলাদার, রুহুল মল্লিক, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার মল্লিক, উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার ও সদস্য সচিব মিজান ফকির।

এছাড়াও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস শেখ, সিনিয়র সহ-সভাপতি সোহেল মাহবুব, সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত (শুভ), সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুরুজ্জামান পলাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হাওলাদার, সদস্য সচিব সোহাগসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া-মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও দেশবাসীর শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *