বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান, দায়িত্ব নেবেন মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
বিজিএমইএর সভাপতি হয়েছেন মাহমুদ হাসান খান, ছবি - সংগৃহীত।

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর (বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফোরাম প্যানেলের নেতা মাহমুদ হাসান খান।

শনিবার (১৪ জুন) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী মঙ্গলবার বিজিএমইএ কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে তার নেতৃত্বাধীন নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে।

সেদিন পরিচালনা পর্ষদের নতুন সদস্যদের মধ্য থেকে সভাপতি ও অন্যান্য অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় মাহমুদ হাসান খানকে সভাপতি এবং অন্য প্রার্থীদেরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে প্রথম সহসভাপতি হয়েছেন সেলিম রহমান এবং জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্ব পেয়েছেন ইনামুল হক খান। এছাড়া সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রেজোয়ান সেলিম, মিজানুর রহমান (অর্থ), ভিদিয়া অমৃত খান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী ও মোহাম্মদ রফিক চৌধুরী।

নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। এসময় উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য সৈয়দ আফজাল হাসান উদ্দিন ও আশরাফ আহমেদ।

এর আগে গত ৩১ মে অনুষ্ঠিত ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে মাহমুদের নেতৃত্বাধীন ফোরাম প্যানেল ৩৫ পরিচালক পদের মধ্যে ৩১টিতে জয়ী হয়। অপরদিকে সম্মিলিত পরিষদ প্যানেল জয়ী হয় ৪টি পদের মধ্যে।

নির্বাচনে তিনটি প্যানেলের ৭৬ জন প্রার্থী অংশ নিয়েছিলেন।

সংগঠনের প্রশাসক মো. আনোয়ার হোসেন নতুন সভাপতি ও পরিচালনা পর্ষদকে অভিনন্দন জানিয়েছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *