বিধিমালায় নেই, তাই শাপলা প্রতীক বরাদ্দের সুযোগ নেই: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় কোনো রাজনৈতিক দলকে এই প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। তবে কমিশন স্ববিবেচনায় বিকল্প প্রতীক নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করবে।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, শাপলা প্রতীক বিষয়ে কমিশন আগেই অবস্থান জানিয়েছে। বিধিমালায় যেহেতু প্রতীকটি নেই, তাই এটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এখন পর্যন্ত কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি, কমিশন আগের সিদ্ধান্তেই অটল আছে।

আরপিও (নির্বাচন আইন) সংশোধনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ প্রসঙ্গে তিনি আরও বলেন, কমিশন দীর্ঘ সময় ধরে দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় পাওয়া যায়নি। তাই অনুমান নির্ভর মন্তব্য করা ঠিক নয়।

তিনি জানান, কমিশন আরপিও সংশোধনের প্রস্তাবগুলো পাঁচটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছে—যেগুলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য, ভাষাগত বা সংখ্যাগতভাবে সংশোধনযোগ্য, রাজনৈতিক ঐকমত্য ছাড়া অসম্ভব, বিদ্যমান আইনে নির্ধারিত, এবং কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *