না ফেরার দেশে বন্যা মির্জার বাবা

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে তার দাফন ও জানাজার সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে পরিবার।

জানা গেছে, মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের রেখে গেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ছিলেন।

এদিকে, অভিনেত্রী বন্যা মির্জা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সময়ের ব্যবধানের কারণে তার সঙ্গে এখনো পরিবারের সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি বলে জানা গেছে।

বন্যা মির্জা ছোটপর্দার পরিচিত মুখ হিসেবে ‘রঙের মানুষ’, ‘ভবের হাট’সহ বিভিন্ন জনপ্রিয় নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি ‘হেডমাস্টার’, ‘শরৎ ৭১’, ‘রাবেয়া’, ‘খ-চিত্র ৭১’ ও ‘পিতা’সহ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

মির্জা ফারুকের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *