জুনের শেষে ঢাকায় পারফর্ম করবেন অনুপম রায়

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকায় পারফর্ম করেন অনুপম রায়। এরও আগে ২০২৩ সালের জুলাইয়ে ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টে গান পরিবেশন করেন তিনি। 

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক ও সুরকার অনুপম রায়, ছবি - সংগৃহীত।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক ও সুরকার অনুপম রায় আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন। দীর্ঘ বিরতির পর আগামী ২৬ জুন ঢাকায় তাঁর পরিবেশনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

‘দ্য অনুপম রায় ব্যান্ড’-এর ম্যানেজার রানা সিং রায় জানিয়েছেন, বাংলাদেশে পারফর্মের বিষয়ে সব আলোচনা ও চুক্তি চূড়ান্ত হয়েছে। একই সঙ্গে ঢাকায় এসে একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনাও রয়েছে তাঁর।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন জানিয়েছে, কনসার্ট আয়োজন নিয়ে ব্যান্ডটির সঙ্গে ইতিমধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। তবে অনুষ্ঠানস্থল এখনো চূড়ান্ত করা হয়নি।

প্রতিষ্ঠানটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের ইঙ্গিত দিয়ে জানিয়েছে, জুন মাসে ঢাকায় অনুপম রায় ও তাঁর ব্যান্ডের অংশগ্রহণে বিশেষ একটি আয়োজন হতে যাচ্ছে। শিগগিরই টিকিট বিক্রি শুরু করা হবে বলেও জানানো হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *