বিশ্ব পারমাণবিক সপ্তাহে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন শিফা

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
সাবিতা বিনতে আজাদ শিফা, ছবি - সংগৃহীত।

বাংলাদেশের তরুণী সাবিতা বিনতে আজাদ শিফা বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর মধ্যে নির্বাচিত হয়েছেন। এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি দিয়েছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম। নির্বাচনের মাধ্যমে শিফা রাশিয়ার কালুগা ওব্লাস্টের ওবনিস্কে আয়োজিত ভিজিবল পাওয়ার ফিমেল লিডারশিপ ক্যাম্প এবং বিশ্ব পারমাণবিক সপ্তাহে অংশগ্রহণ করবেন, যেখানে ১০ হাজারের বেশি অংশগ্রহণকারী একত্রিত হবেন।

শিফা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিভাগে স্নাতক সম্পন্ন করেছেন এবং বর্তমানে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে প্রভাষক হিসেবে কর্মরত। তিনি ভিলেজ এমপাওয়ারমেন্টের প্রতিষ্ঠাতা ও সিইও, যা তরুণদের মধ্যে নেতৃত্ব, উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা বিকাশে কাজ করে। এছাড়া তিনি ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রকল্পে লিড প্রোগ্রাম অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিফা আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন—সোচির বিশ্ব যুব উৎসব, মস্কোর আন্তর্জাতিক শিশু কমিটি এবং ওরেনবার্গে ইউরেশিয়া গ্লোবাল ফোরামসহ বিভিন্ন অনুষ্ঠানে। তিনি টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব পাবলিক স্পিকিং (২০১৯-২০)-এর চ্যাম্পিয়নও।

লিংকডইনে আনন্দ প্রকাশ করে সাবিতা বলেন, “আমি বিশ্বের মাত্র ৫০ জন নারী নেত্রীর একজন হিসেবে নির্বাচিত হয়েছি। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। একজন বাংলাদেশী হিসেবে এই সুযোগ পাওয়ায় গর্ব আরও বেড়ে গেছে।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *