ময়মনসিংহে বিএনপির পাঁচ নেতার বিরুদ্ধে বহিষ্কার আদেশ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ফাইল ছবি।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং হাঙ্গামা, সহিংসতা ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে পাঁচ নেতাকে সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

রোববার (৯ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : গৌরীপুরে বিএনপি প্রার্থীর মনোনয়ন নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সংগঠনের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা ও রক্তপাতসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান (হিরণ), যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর বিএনপির সদস্যসচিব সুজিত কুমার দাস এবং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ছাত্রদল নেতা তানজিন আহমেদ মিঠু (৩০) মারা গেছেন। রোববার সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *