‘মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো’

2 Min Read
আয়াতুল্লাহ আলি খামেনি, ছবি - ইন্টারনেট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হুমকির পর প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ মঙ্গলবার এক পোস্টে তিনি লেখেন, ‘মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।’

একই সঙ্গে ইংরেজিতে দেওয়া আরেক পোস্টে তিনি আরও বলেন, ‘আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের কোনও দয়া দেখাব না।’

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা, বিবিসি ও সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, এই মন্তব্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে।

‘হায়দার’ নামে যাঁর প্রতি ইঙ্গিত, তিনি হলেন ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই ও জামাতা ইমাম আলী (রা.)। শিয়া মুসলমানদের কাছে তিনি প্রথম ইমাম হিসেবে পরিচিত এবং ‘হায়দার’ উপাধিতে সম্মানিত।

আয়াতুল্লাহ খামেনির এই বার্তা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক বিতর্কিত মন্তব্যের জবাবে। এর আগে এক্স-এ দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, “আমরা জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় আছেন। তিনি একটি সহজ লক্ষ্যবস্তু তবে এই মুহূর্তে তাকে হত্যা করবো না।”

ট্রাম্প আরও লিখেছেন, আমরা চাই না বেসামরিক নাগরিক কিংবা মার্কিন সেনাদের ওপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলা হোক। তবে আমাদের ধৈর্য সীমার দিকে এগোচ্ছে।

এই মন্তব্যের আগেই ট্রাম্প এক পোস্টে দাবি করেন, ‘ইরানের আকাশসীমা এখন আমাদের নিয়ন্ত্রণে।’ এর ঠিক পরেই তিনি আরও একটি বার্তায় লেখেন: আনকন্ডিশনাল সারেন্ডার! (নিঃশর্ত আত্মসমর্পণ!)

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে ট্রাম্পের এই আগ্রাসী অবস্থান এবং খামেনির জবাব ভবিষ্যতে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কে আরও উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। একই সঙ্গে এতে মধ্যপ্রাচ্য জুড়েও নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *