মাদকের বিরুদ্ধে শিক্ষাঙ্গণে সামাজিক আন্দোলন জোরদারে সেমিনার

সিরাজগঞ্জ প্রতিনিধি:

1 Min Read

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার ও সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বু্ধবার (২১ জানুয়ারি) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গণ তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের করণীয়” শীর্ষক এ সেমিনার আয়োজন করা হয়।

উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ প্রাঙ্গণে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলার নির্বাহী অফিসার এ.টি.এম আরিফ।

উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজদার হোসেনের সভাপতিত্বে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা শাখার সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম। তিনি মাদকের ক্ষতিকর দিক, শিক্ষার্থীদের ঝুঁকি এবং সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও অভিভাবকদের ভূমিকার ওপর আলোকপাত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসার আঃ কাদের বিশ্বাস।

এছাড়াও অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *