মার্কিন দুই যুদ্ধজাহাজ কেনায় অন্তর্বর্তী সরকারের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

সরকার যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার অনুমোদন দিয়েছে। হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে জাহাজ দুটি কিনতে ব্যয় হবে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন পায়। ‘৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি সম্পন্ন বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন’ প্রকল্পের আওতায় এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে দর আহ্বান করলে তিনটি প্রতিষ্ঠান অংশ নেয়।

এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরি মূল্যায়নে রেসপনসিভ বিবেচিত হয়। দরপত্র প্রক্রিয়া শেষে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে ৭৬ দশমিক ৬৯৮ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা) জাহাজ দুটি কেনার সিদ্ধান্ত হয়।

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের নিজস্ব অর্থায়নে এ ক্রয় সম্পন্ন হবে। বৈঠকে আরও অনুমোদন দেওয়া হয়েছে বিশ্বব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএর বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১’–এর (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ নৌপথ খনন, টার্মিনাল ও অন্যান্য অবকাঠামো নির্মাণ) অবশিষ্ট কাজ সরকারি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের প্রস্তাব।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *