মেঘনায় প্রাণসংকট: হাতিয়ায় ট্রলারডুবিতে নিখোঁজ ১৯

1 Min Read
ছবি - সংগৃহীত।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ৩৯ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ পর্যন্ত ২০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ রয়েছেন ১৯ জন। নিখোঁজদের মধ্যে রয়েছেন দুজন পুলিশ সদস্য।

শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার করিমবাজার সংলগ্ন ডুবার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন এবং হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা।

জানা গেছে, দুপুর ২টার দিকে ভাসানচর থেকে চারজন পুলিশ সদস্য, একজন রোহিঙ্গা রোগী, আনসার সদস্য এবং বিভিন্ন এনজিও কর্মীসহ ৩৯ জন যাত্রী একটি ট্রলারে করে হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশে রওনা দেন। পথে করিমবাজারের কাছাকাছি ডুবার চর এলাকায় পৌঁছালে হঠাৎ ঝোড়ো হাওয়া ও উঁচু ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

ওসি আজমল হুদা জানান, দুর্ঘটনার খবর পেয়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীকে অবহিত করা হয়েছে। তাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *