যুদ্ধ নয়, কূটনৈতিক সমাধান চায় রাশিয়া: পুতিন

2 Min Read

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাশিয়া কোনো পক্ষের ওপর সমাধান চাপিয়ে দিচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বরং সংশ্লিষ্ট দেশগুলোর নেতৃত্বের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (স্থানীয় সময়) সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের এক গোলটেবিল আলোচনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেন, আমরা কাউকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি না। আমরা কেবল বলছি, কীভাবে এই উত্তেজনাকর পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ইরান ও ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বকে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, পুতিন আরো জানান, এখন পর্যন্ত ইরানি কর্তৃপক্ষ রাশিয়ার কাছে সরাসরি কোনো সহায়তা চায়নি। তবে রাশিয়ার মধ্যস্থতায় শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাশিয়া বর্তমানে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত, যেখানে রুশ প্রকৌশলীরা কাজ করছেন। পুতিন বলেন, ইসরায়েল আমাদের জানিয়ে দিয়েছে, তারা ওই পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে না এবং সেখানে কর্মরত রুশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে।

উল্লেখ্য, বুশেহর প্রকল্পটি ২০০৫ সালে রাশিয়ার সহযোগিতায় শুরু হয় এবং ২০১১ সালে চালু করা হয়। ইরানের সঙ্গে একটি ২০ বছর মেয়াদি চুক্তির আওতায় আরও তিনটি পারমাণবিক স্থাপনা নির্মাণে সম্মত হয়েছে রাশিয়া।

এ ছাড়া পুতিন জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সরাসরি যোগাযোগ রয়েছে। পুতিনের ভাষায়, বর্তমানে ইরানি জনগণ তাদের নেতৃত্বের পেছনে একত্রিত হচ্ছে। এই সংকট সমাধানে কূটনৈতিক পথই সবচেয়ে প্রয়োজনীয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *