আশুলিয়ায় গাজীরচট এলাকার বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।
এর আগে ভোর রাত সাড়ে ৩টার দিকে আশুলিয়া থানাধীন মধ্য গাজীরচট এলাকার এবাদুল্লাহ মসজিদ মাদ্রাসা রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত সে আশুলিয়া থানার গাজিরচর এলাকার ওহিদ মিয়ার ছেলে মোঃ আফজাল হোসেন (৪৭)।
