পটুয়াখালী-৩: বিএনপির দুই উপজেলা কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে বিএনপিতে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিএনপি জোটের আসন ছেড়ে দেয়ার পর গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এ আসনে প্রার্থী হয়েছেন।

তবে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এগিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থিতা প্রত্যাহার না করায় বিএনপি দুই উপজেলার কমিটি বিলুপ্ত করার কঠোর পদক্ষেপ নিয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘পটুয়াখালী জেলাধীন দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে’।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনায় স্থানীয় স্তরে দলীয় শৃঙ্খলা ও মনোনয়ন সংক্রান্ত বিতর্ক আবারও প্রকাশ পেল। পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের মনোনয়ন নিশ্চিত হলেও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, যা দেশের রাজনীতিতে নজর কাড়ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *