রাজশাহীতে সেনাবাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ৩

রাজশাহী প্রতিনিধি :

1 Min Read

রাজশাহীর বোয়ালিয়া থানার দরিখরবোনা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) একটি বিশেষ অভিযান চালিয়েছে। এক মাসের গোয়েন্দা নজরদারির পর শুক্রবার ভোর রাত সাড়ে ১টার দিকে শুরু হওয়া এ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক সংরক্ষণ ও সরবরাহের অভিযোগে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—স্থানীয় ইংরেজি শিক্ষক ও ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টারের মালিক মোন্তাসেরুল আলম আনিন্দো, রবিন ও ফয়সাল।

অভিযানে সেনাবাহিনী বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে। এর মধ্যে রয়েছে—৩টি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ৬টি দেশীয় অস্ত্র, বিদেশি ৭টি ধারালো ডেগার, ৫টি উন্নতমানের ওয়াকিটকি সেট, সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, বিভিন্ন কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিমকার্ড, বোমা তৈরির সরঞ্জামাদি, ৬টি কম্পিউটার সেট, নগদ অর্থ, বিদেশি মদ এবং ১১টি নাইট্রোজেন কার্টিজ। উদ্ধারকৃত নাইট্রোজেন কার্টিজগুলো বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করেছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক মোন্তাসেরুল আলম আনিন্দো রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের ভাতিজা। বিষয়টি নিয়ে গোয়েন্দা সংস্থাগুলো আরও তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ এবং অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *