রাজশাহীতে গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব ৫

রাজশাহী প্রতিনিধি :

1 Min Read

রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়।

র‍্যাব-৫ এর পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল গোদাগাড়ী থানাধীন বিজয়নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি প্লাস্টিকের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

তল্লাশি চালিয়ে ওই ব্যাগের ভেতর থেকে​ ১২ কেজি ৫৮০ গ্রাম বিস্ফোরক সদৃশ গান পাউডার এবং​ ২ কেজি ১৪০ গ্রাম ভাঙা কাঁচের গুঁড়া উদ্ধার করা হয়।

​র‍্যাব জানায়, উদ্ধারকৃত এসব সরঞ্জাম ককটেল ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। উপস্থিত সাক্ষীদের সামনে আলামতগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

​পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসমূহ সাধারণ ডায়েরির (জিডি) মূলে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধী ও আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *