রাজশাহী টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক রকি

রাজশাহী প্রতিনিধি :

2 Min Read

রাজশাহীতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অধিকার সুরক্ষা, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করেছে রাজশাহী টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশন।

বুধবার (৭জানুয়ারী) বিকেলে নগরীর পিঁপড়া আপ্যায়ন ও কনভেনশন সেন্টার মিলনায়তনে এক সভায় সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সভায় সর্বসম্মতিক্রমে এস এ টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান জাহিদ হাসানকে সভাপতি এবং আরটিভির রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজ রকিকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এছাড়াও সহ-সভাপতি হিসেবে চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাই টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি শাহরিয়ার অন্তু, কোষাধ্যক্ষ পদে বাংলাভিশনের ক্যামেরা জার্নালিস্ট সজল মাহমুদ, দপ্তর সম্পাদক আনন্দ টিভির রাজশাহী প্রতিনিধি মোমিন ওয়াহিদ হিরো নির্বাচিত হন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সোজা উদ্দীন ছোটন, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার সৌরভ হাবিব এবং একুশে টেলিভিশন রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন নির্বাচিত হয়েছে।

পরে কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজশাহীতে টেলিভিশন সাংবাদিকদের সংখ্যা দিন দিন বাড়লেও তাদের জন্য কোনো স্বতন্ত্র ও কার্যকর সংগঠন ছিল না। নতুন এই সংগঠন টেলিভিশন সাংবাদিকদের পেশাগত সমস্যা, নিরাপত্তা, প্রশিক্ষণ এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান বলেন, “রাজশাহীতে টেলিভিশন সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলায় সংগঠনটি পাশে থাকবে।”

সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি বলেন, “সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে আমরা কাজ করব। সকল সহকর্মীর সহযোগিতায় এই সংগঠনকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো হবে।”

পরে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক, মাহফুজুর রহমান রিটন, বাংলাদেশ জামাত ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল মাহবুবুল আহসান বুলবুল, এনসিপি রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক, আতিকুর রহমান, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হেলাল, রাজশাহীর স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক এ্যাড. এনামুল হক,সাধারণ সম্পাদক, মাহফুজুল হাসনাইন হিকোলসহ অনেকে।

- Advertisement -

অতিথিরা সংগঠনটির যাত্রাকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, রাজশাহীর গণমাধ্যম অঙ্গনে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

রাজশাহী টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশনের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *