লস অ্যাঞ্জেলেসে সংঘর্ষ, অভিবাসন ইস্যুতে চরম উত্তেজনা

আর্ন্তজাতিক ডেস্ক :

1 Min Read

অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর জেরে টানা দুই দিন ধরে উত্তাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে দুই হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির পক্ষে যুক্তি তুলে ধরে টম হোম্যান বলেন, “আমরা লস অ্যাঞ্জেলেসকে নিরাপদ করব।” — খবর বিবিসির।

বিশেষ করে লাতিনো অধ্যুষিত এক এলাকায় অভিযান চালাতে গেলে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সদস্যদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহরজুড়ে।

আইসিইর তথ্যমতে, চলতি সপ্তাহে লস অ্যাঞ্জেলেস থেকে মোট ১১৮ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে, যার মধ্যে ৪৪ জনকে গ্রেফতার করা হয় গত শুক্রবার একদিনেই।

এ অভিযানের নিন্দা জানিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম একে ‘নিষ্ঠুর ও অমানবিক’ বলে মন্তব্য করেছেন।

এদিকে হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “এই অভিযানগুলো অবৈধ অপরাধীদের অনুপ্রবেশ বন্ধের জন্য জরুরি পদক্ষেপ।”

টম হোম্যান জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় শহরে যে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড বা সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় ব্যবস্থা নেওয়া হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *