কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী আর নেই

1 Min Read

কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী শনিবার (৭ জুন) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নাসরিন সিদ্দিকীর প্রথম জানাজা রোববার (৮ জুন) জোহরের নামাজের পর টাঙ্গাইলের পিটিআই স্কুল মসজিদে অনুষ্ঠিত হবে। পরে কালিহাতির ছাতীহাটিতে নিজ বাড়িতে আসরের নামাজ শেষে দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে। এরপর অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে তার দাফন করা হবে।

তথ্যটি নিউজনেক্সটকে নিশ্চিত করেছেন কাদের সিদ্দিকীর সহচর এনায়েত করিম।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *