তাঁতীদলের কেন্দ্রীয় নেতা কাজী রেজাউল করিম রানা আর নেই

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ তাঁতীদলের আহবায়ক কাজী রেজাউল করিম রানা(৫৭)। পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকাল তিনি এক ছেলে, দুই কন্যা সন্তান,স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ৭নং মোকাম ইউনিয়নের কৃতি সন্তান । মৃত্যুঅবধি তিনি ঢাকার পরিবাগ এলাকায় বাস করতেন।

মরহুমের ১ম জানাজা আজ শনিবার,সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত হবে। ২য় জানাজা আসরবাদ কুমিল্লায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। এরপরে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির সহ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট আসাদুল করিম শাহীন  সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব ও পরীবাগ সতীর্থ স্বজন পরিবারের পক্ষে জামাল হোসেন, কাদের হালিমি, মোস্তাফিজুর রহমান বাচ্চু, মামুন হোসেন ভূঁইয়া, অ্যাডভোকেট পলাশ সাহা, শরীফ হোসেন,  মেহেরাব হোসেন অভি, তানভীর আহমেদ, মামুন প্রমুখ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *