সংসদ নির্বাচন নিয়ে ইসির সংশোধিত প্রজ্ঞাপন, কী বদলালো

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর।

গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তবে পরবর্তীতে নির্বাচন কমিশন (ইসি) তফসিলের কিছু অংশ সংশোধন করে ১৮ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে।

সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা দুই দিন কমানো হয়েছে এবং আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত, যা আগে ১১ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিল। অন্যদিকে আপিল নিষ্পত্তি করা হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৬৫ অনুচ্ছেদের আলোকে জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর বিধান অনুসারে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।

সবশেষে, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *