দেশে স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় ব্যবস্থার আওতায় ডিসেম্বর ২০২৫ মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা বেড়েছে। বিশ্ববাজারে জ্বালানির দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী রোববার (৩০ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই সমন্বয় করে।
নতুন দামে ডিজেল ১০২ টাকা থেকে বেড়ে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে বেড়ে ১২৪ টাকা, পেট্রল ১১৮ টাকা থেকে বেড়ে ১২০ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে বেড়ে ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মূল্য সমন্বয়ের বিষয়টি জানানো হয়।
