‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনে পাঁচ শরিয়াহ ব্যাংকের পর্ষদ বাতিল

একীভূত করে একটি নতুন সরকারি মালিকানাধীন ইসলামি ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার সম্ভাব্য নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় নতুন অগ্রগতি এসেছে। এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং তাদের অকার্যকর ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এই পাঁচটি ব্যাংক একীভূত করা হবে।

বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো চিঠিতে জানানো হয়, সেদিন থেকেই সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এখন থেকে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের আওতায় এসব ব্যাংক পরিচালিত হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, একীভূত করে একটি নতুন সরকারি মালিকানাধীন ইসলামি ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার সম্ভাব্য নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।

একইদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের জরুরি বৈঠকে তলব করেন। সেখানে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তের বিষয়টি তাদের জানানো হয়।

এর আগে গত ৯ অক্টোবর সরকারি মালিকানাধীন নতুন ইসলামি ব্যাংক গঠনের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ, যা বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতেই গৃহীত হয়েছিল।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *