বাজারে ভোজ্যতেলের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকার এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই কেনাকাটায় মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮১ কোটি ৮৫ লাখ টাকা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় স্থানীয়ভাবে তেল কেনার প্রস্তাব জানিয়েছিল। কমিটি এটি পর্যালোচনা করে অনুমোদন দেয়।
সর্বনিম্ন দরদাতা হিসেবে ঢাকার সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড থেকে প্রতি লিটার ১৮০ টাকা ৮৫ পয়সা হিসেবে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয় করা হবে।
