সুনামগঞ্জে চেলা নদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ :

1 Min Read

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। বজ্রপাতের ঘটনায় একজন আহত এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। শনিবার ভোর রাতে দোয়ারাবাজার উপজেলার নরশিংপুর ইউনিয়নের শারপিনপাড়া এলাকায় চেলা নদীতে এই ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন- কোম্পানিগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মজন্মিল আলীর ছেলে মো. আফিজ আলী (৫০) ও লামনীগাঁও গ্রামের আমির আলীর ছেলে মো.জুয়েল আহমদ (১৯)। বজ্রপাতের ঘটনায় আহত রুবেল আহমদ (১৯) নিখোঁজ রয়েছে। সে কোম্পানিগঞ্জ উপজেলার কাঠালবাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে। আহত হাজিজুল হক কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নিহত আফিজ আলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ইঞ্জিন চালিত স্টিল বডির নৌকা নিয়ে ভোরে বালু উত্তোলনের জন্য কোয়ারী এলাকায় যাওয়ার পথে শারপিনপাড়া এলাকায় তারা বজ্রপাতের শিকার হন। নিখোঁজ, নিহত ও আহতরা সবাই নৌকা শ্রমিক। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ফায়ারসার্ভিসের একটি ডুবুরি দল দিনব্যাপী উদ্ধার কাজ পরিচালনা করেও নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বলেন এ ঘটনায় ওইদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোয়ারাবাজার থানার এস আই আব্দুল জলিল, এএসআই ফরহাদ হোসেন।

ছাতক নৌ পুলিশের ওসি আনোয়ার হোসেন বজ্রপাতে ২ জনের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে বলেন, নিখোঁজ একজনকে উদ্ধারে থানা পুলিশ, নৌ—পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *