হাদি হত্যা মামলায় সিআইডির প্রতিবেদন আগামী ১৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
শরিফ ওসমান হাদি। ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৯ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ছিল, তবে পুলিশ তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।

গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মামলার অভিযোগ দায়ের করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর। প্রাথমিক চার্জশিটে ১৭ জনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে ১১ জন কারাগারে এবং ৬ জন পলাতক। পলাতক আসামিদের মধ্যে প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ, তার সহযোগী আলমগীর হোসেন, মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ স্মাল পিলিপস, মুক্তি আক্তার এবং ফয়সালের বোন জেসমিন আক্তার রয়েছেন।

কারাগারে থাকা আসামিদের মধ্যে রয়েছে ফয়সাল করিম মাসুদের বাবা-মা, স্ত্রী, বান্ধবী এবং শ্যালক।

মামলার বাদী অসন্তোষ প্রকাশ করলে আদালত ১৫ জানুয়ারি চার্জশিটের অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিকে হস্তান্তর করেন। এখন সিআইডির প্রতিবেদন পাওয়ার পর আদালত পরবর্তী ব্যবস্থা নেবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *