আশুলিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ও ৬টির কার্যক্রম বন্ধ

সাভার প্রতিনিধি :

1 Min Read
প্রতীকী ছবি।

বায়ু দূষণ নিয়ন্ত্রণে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে বলে আশুলিয়ার শিমুলিয়া এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ১টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ৬টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে ওই ইটভাটায় প্রস্তুতকৃত কাঁচা ইট ও চিমনি ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম জানান, ঢাকা জেলার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে। এজন্য বায়ু ও পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের অভিযানের মাধ্যমে শিমুলিয়ার ৬টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

তিনি আরও জানান, এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় চালানো হবে। নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাব সদস্য উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *