আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৯৩টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। ঘোষিত তালিকা অনুযায়ী, দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল পাবনা-৪ ও ঢাকা-১০ আসনে লড়বেন, আর রাজনৈতিক পর্ষদের সদস্য তাসলিমা আখতার ঢাকা-১২ আসনে নির্বাচনে অংশ নেবেন।
বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির বিরুদ্ধে ঝাড়ু মিছিল, নেপথ্যে স্থানীয় বিএনপি
বুধবার রাজধানীর হাতিরপুলে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন আবুল হাসান রুবেল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোনায়েদ সাকি, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমী, দেওয়ান আবদুর রশীদ, মনির উদ্দিন পাপ্পুসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
গণসংহতি আন্দোলনের সম্ভাব্য প্রার্থীরা হলেন—

