হাসিনা-কামালকে ফেরত চেয়ে আবারও ভারতের কাছে চিঠি

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠাতে ভারতকে নতুন করে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের কাছে পাঠানো সর্বশেষ চিঠিটি শুক্রবার দিল্লিস্থ বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগেও সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে অবহিত করেছিল, তবে সেই চিঠির উত্তর এখনো মেলেনি বলে জানান তিনি।

তৌহিদ হোসেন বলেন, এখন পরিস্থিতি অন্য রকম রায় হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে ভারতের এ বিষয়ে চুক্তিও আছে। তাকে ফেরত আনতে আমরা আনুষ্ঠানিকভাবেই চিঠি দিয়েছি।

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ভারতে আশ্রয় নেন।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয় এবং ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *