১৫ মার্চ পর্যন্ত অনিবন্ধিত ফোন নিবন্ধনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

দেশে থাকা অনিবন্ধিত মোবাইল ফোনগুলো নিবন্ধনের সময়সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। মুঠোফোন ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটির সঙ্গে একাধিক দফা আলোচনার পর ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে নতুন করে আগামী ১৫ মার্চ পর্যন্ত অনিবন্ধিত মুঠোফোন নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে।

তবে পূর্বঘোষণা অনুযায়ী ন্যাশনাল ইক্যুপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা ১৬ ডিসেম্বর থেকেই চালু হবে। বুধবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোবাইল ফোন আমদানিতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। কোন মডেল এবং কত পুরোনো ফোন আমদানি করা যাবে, সে বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে। এ বিষয়ে সব পক্ষকে পরদিন লিখিতভাবে বিভাগকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া মোবাইল ফোন আমদানির শুল্ক কাঠামো পুনর্নির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই আলোচনায় সমন্বয়ক হিসেবে কাজ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর যে কোনো অপচেষ্টা থেকে সকলকে বিরত থাকারও অনুরোধ জানানো হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *