গর্ভকালীন যত্নে জোর, স্বাভাবিক প্রসব উৎসাহে নতুন উদ্যোগ

2 Min Read

স্বাভাবিক ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গর্ভকালীন যত্নকে কেন্দ্র করে স্বাভাবিক প্রসবের প্রচার জোরদার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এএনসি (ANC) ভিজিট, সঠিক স্বাস্থ্য শিক্ষা এবং পরিবারকে সম্পৃক্ত করলে অপ্রয়োজনীয় সিজারিয়ান কমিয়ে স্বাভাবিক প্রসবের হার বাড়ানো সম্ভব। এ লক্ষ্যে জন্ম পরিকল্পনা প্রণয়ন, কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমে প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। উদ্যোগটির মূল বার্তা—গর্ভকালীন যত্ন নিলে ঝুঁকি কমে, মা ও শিশুর সুস্থতা নিশ্চিত হয়।

আসুন, গর্ভকালীন যত্ন নিয়ে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করি

১.⁠ ⁠নিয়মিত ANC ভিজিটের গুরুত্ব
• অন্তত ৮ বার চিকিৎসক/স্বাস্থ্যকর্মীর কাছে ভিজিট করুন
• রক্তচাপ, রক্ত, প্রস্রাব পরীক্ষার মাধ্যমে জটিলতা আগেই শনাক্ত হয়
• নিয়মিত ANC মা’কে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করে

২.⁠ ⁠স্বাভাবিক প্রসবের উপকারিতা বোঝান
• কম ঝুঁকি, কম খরচ
• মা ও শিশু দুজনের দ্রুত সুস্থতা
• ভবিষ্যতে গর্ভধারণে কম জটিলতা

৩.⁠ ⁠জন্ম পরিকল্পনা (Birth Plan) তৈরি করুন
• ANC-এর সময়ই পরিবারসহ আলোচনা করে পরিকল্পনা তৈরি করুন
• স্বাভাবিক প্রসবকে অগ্রাধিকার দিন, শুধু চিকিৎসাগত প্রয়োজনে সিজার

৪.⁠ ⁠স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকে সম্পৃক্ত করুন
• স্বামী/শাশুড়ি ও পরিবারের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ
• পরিবারকে জানাতে হবে, সব সময় সিজার করা দরকার হয় না

৫.⁠ ⁠কমিউনিটি পর্যায়ে প্রচার বাড়ান
• কমিউনিটি ক্লিনিক, পরিবার কল্যাণ কেন্দ্র ও মিডিয়ার মাধ্যমে প্রচার
• বাস্তব উদাহরণ ও ভিডিওর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি

প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ সার্জন
ডা. তমা রানী পাল

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *