খুলনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক নিহত

খুলনা প্রতিনিধি :

1 Min Read
ইমদাদুল হক মিলন

খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজারে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক ইমদাদুল হক মিলন (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শলুয়া বাজারের চায়ের দোকানে ঘটে এই ঘটনা। একই সময় একজন স্থানীয় পশুচিকিৎসকও আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ইমদাদুল হক মিলন খুলনার অনলাইন নিউজ পোর্টাল বর্তমান সময় ডট কম-এর সাংবাদিক ছিলেন। এছাড়া তিনি শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন। তাঁর বাড়ি শলুয়া মন্দির সড়কে। বাবার নাম বজলুর রহমান শেখ।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, চায়ের দোকানে বসে থাকা ইমদাদুল হক মিলনের উপর দুটি মোটরসাইকেলে আসা চারজন দুর্বৃত্ত গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলে থাকা পশুচিকিৎসক দেবাশীষ বিশ্বাসের মাথায় আঘাত লাগে। এরপর দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে ইমদাদুল হক মিলনের মাথায় একাধিক গুলি চালিয়ে পালিয়ে যায়। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে ইমদাদুল হক মিলনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর মহানগর পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনাস্থল থেকে একাধিক গুলির খোসা উদ্ধার করেছেন। কেএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় জানান, দুর্ঘটনার বিষয়ে আলামত সংগ্রহ ও তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *