ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গুরুতর আহত অবস্থায় তিনি কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে মৃত্যুর খবর নিশ্চিত করে বলা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে অসামান্য অবদান রাখায় আল্লাহ হাদিকে শহীদ হিসেবে কবুল করেছেন।
সংগঠনটি জানিয়েছে, হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩:৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় আনা হবে, এবং ঢাকা পৌঁছানোর সম্ভাব্য সময় সন্ধ্যা ৬:০৫ মিনিট।
সিঙ্গাপুরে তার প্রথম জানাজা দ্য আঙ্গুলিয়া মসজিদে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশে শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় প্রচারে যাওয়ার সময় ওসমান হাদিকে লক্ষ্য করে দুই সন্ত্রাসী মোটরসাইকেল থেকে গুলি চালায়। রিকশায় থাকা হাদির মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা অবনতি হওয়ায় তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
শরিফ ওসমান হাদির মৃত্যু দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে মনে করা হচ্ছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি আর নেই
শরিফ ওসমান বিন হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছাবে
শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
