গাজীপুর-১ আসনের বিএনপি প্রার্থী মজিবুর রহমানকে নিরাপত্তার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী মজিবুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে।

মঙ্গলবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো এক চিঠিতে ইসি জানায়, গাজীপুর-১ (১৯৪) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান নির্বাচন ও গণভোট উপলক্ষে নিজের নিরাপত্তা চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

ইসি সূত্র জানায়, নির্বাচনী তপশিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *