শুক্রবার বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রিজভী বলেন, বিএনপি সব সময় জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় এসেছে। তার ভাষায়, দীর্ঘদিনের নিপীড়ন ও নির্যাতনের পরও বিএনপিকে দমন করা যায়নি। দেশের মানুষ ধানের শীষকে শুধু একটি প্রতীক হিসেবে নয়, আবেগ ও আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দেখে। সেই আবেগ ধারণ করেই মানুষ আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেবে।

বিএনপির নির্বাচনি ইশতেহারে রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও নাগরিক অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা থাকবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *