বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ২১৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

1 Min Read

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সেনাবাহিনীর চলমান অভিযানে অন্তত ২১৬ জন বেলুচ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, গত শনিবার বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) যোদ্ধারা প্রদেশটির বিভিন্ন এলাকায় সমন্বিত হামলা চালায়। ব্যাংক, স্কুল ও বাজারে হামলার পাশাপাশি তারা খনিজসমৃদ্ধ নুশকি শহরের নিয়ন্ত্রণ নেয়। ওই হামলায় ২২ জন নিরাপত্তা সদস্য এবং ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হন।

এর জবাবে বুধবার বড় পরিসরে পাল্টা সামরিক অভিযান শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। সেনা সূত্র জানায়, ‘রাদ আল-ফিতনা–১’ নামে ২৯ জানুয়ারি শুরু হওয়া অভিযানের অংশ হিসেবে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে নুশকি শহর পুনরুদ্ধার করা হয়। প্রায় তিন দিন বিদ্রোহীদের দখলে থাকা শহরটি এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

সেনাবাহিনী আরও জানায়, অভিযানের সময় বিদ্রোহীদের একাধিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে আফগানিস্তান ও ইরান সীমান্তঘেঁষা বেলুচিস্তানে নিরাপত্তাজনিত কারণে জনসমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *